1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
নবাবগঞ্জে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক সৌদিতে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫ সিংগাইরে ৫০ ভরি রুপা চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধার, হাসপাতালে বাবার মৃত্যু মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম

সৌদিতে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View
সৌদি আরব

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ শনিবার দেশে আসছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস রিয়াদ, সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করেন। এরমধ্যে গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। বাকি সাতটি মরদেহের পরিচয় (ডিএনএ) শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে মরদেহসমূহ বাংলাদেশে পাঠানো যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন, নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী। এর আগে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে আসে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT