1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক সৌদিতে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫ সিংগাইরে ৫০ ভরি রুপা চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধার, হাসপাতালে বাবার মৃত্যু মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩

ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি ডিএপি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এসময় সার ডিলার এ কে এম ইলিয়াস হাওলাদার ও ট্রাকের এক হেলপারকে আটক করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়। আটক এ কে এম ইলিয়াস হাওলাদার মালিগ্রাম বাজারের মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার।
পুলিশ, কৃষি বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সারবোঝাই ট্রাকটির সন্দেহজনক চলাচল দেখে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন ও ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ট্রাকটি জব্দ করে সার ডিলার ও হেলপারকে আটক করে থানায় নেয়া হয়।
ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২৫০ বস্তা সারবোঝাই একটি ট্রাক, সার ডিলার ও হেলপারকে আটক করা হয়। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় সার ডিলারের বিরুদ্ধে মামলা করা হবে এবং তার ডিলারশিপ বাতিলের উদ্যোগ নেয়া হবে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT