1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা সিরাজদিখানে শামসুন্নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার ফ্যাসিষ্টরা যাতে পূজামন্ডপে ব্যাঘাত ঘটাতে না পারে সেটাতে সজাগ থাকতে হবে কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ১ লাখ ৬৬ হাজার কর্মী নিবে ইতালি শিক্ষক দিবসে শিক্ষকের ওপর হামলা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করলো লাওস আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে হত্যা ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর দাম বাড়লো এলপিজি গ্যাসের বিমানবন্দরে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৫৪ Time View
ঝুমুর খানম

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম ঝুমুর খানম সেতু (২৭)।সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (ঝুমুর) মৃত্যু হয়েছে।

এর আগে রবিবার দিবাগত রাত ১১টার দিকে গৃহবধূ ঝুমুর খানম সেতু বিষপান করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে ওই রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত ঝুমুর খানম সেতু আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে ও‌ গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী এলাকার কাজী শাহাবুদ্দিনের স্ত্রী।ঝুমুরের সঙ্গে ৬ বছর পূর্বে সামাজিকভাবে শাহারিয়ার কাজী ওরফে শাহাবুদ্দিনের বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবনে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেছেন প্রবাসী স্বামী ও তার পরিবারের সদস্যদের অব্যাহতভাবে মানসিক নির্যাতন সইতে না পেরে বিষপান করা এক সন্তানের জননী ঝুমুর খানম সেতু।আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, গৃহবধূ কেন আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তার পরিবার অভিযোগ দেবে জানিয়েছে। অভিযোগ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT