1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক সৌদিতে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫ সিংগাইরে ৫০ ভরি রুপা চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধার, হাসপাতালে বাবার মৃত্যু মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩

মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View
মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের খামারবাড়ি এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি ইতালি প্রবাসী ছিলেন।
স্থানীয়রা জানান, তানভীর মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বজনরা জানান, মাত্র ১৫ দিন আগে তানভীর বিয়ে করেছিলেন। বিয়ের পরপরই এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT