1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শ্রীনগরে মা-ইলিশ ও জাটকা শিকারের অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু, বাবা আহত জয় বাংলা স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ নবাবগঞ্জে দুস্থদের হাতে সেলাই মেশিন ও অনুদান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার বিএনপি নেতার স্ত্রীকে সেলাইমেশিন দিল জামায়াত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯ নবাবগঞ্জে সবজি বিক্রেতা নারীর গলাকাটা লাশ চলবে ১৯ জেলার বাস, কেরানীগঞ্জে অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন, ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল

স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দামকে ছাড়াতে গেলেন স্বেচ্ছাসেবক দল নেতা

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫২৫ Time View
স্বেচ্ছাসেবক লীগ

ঢাকার কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে ডিবি কার্যালয়ে যান শুভাঢ্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতা।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

সোমবার রাতে জিনজিরা ইউনিয়নের বন্দডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়। তিনি জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের গোলাম বাজার পূর্ব বন্দডাকপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গত ১০ জুন সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে সাদ্দামকে গ্রেফতারের পর শুভাঢ্যা ইউনিয়নের ১ নম্বর ইউনিট স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ডিবি কার্যালয়ে যান। সেখানে তিনি সাদ্দামের গ্রেফতারের কারণ ও মামলার বিষয়ে জানতে চান।

ঢাকা জেলা দক্ষিণ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাদ্দামকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়ার পর বিএনপি পরিচয়ে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে ভিড় করেন। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব আহমেদ সেখানে এসে গ্রেফতারের কারণ ও বিস্তারিত তথ্য জানতে চান।

এ বিষয়ে রাজীব আহমেদ বলেন, ‘সাদ্দাম আমার নিকটাত্মীয়। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন। শুধুমাত্র পারিবারিক সম্পর্কের কারণে আমি ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। পুলিশ ভুল তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT