দোহার (ঢাকা) প্রতিনিধি. ঢাকার দোহারে বিদেশে পাঠানোর কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম মাসুম। এবিষয়ে দোহার থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পায়নি ভূক্তভোগীরা।
এনিয়ে চলতি বছরের ৪মার্চ দোহার থানায় লিখিত অভিযোগ করেন আরও এক ভূক্তভোগী দোহার ঘাটা এলাকার বাসিন্দা খসরু বিশ্বাস। অভিযোগে উল্লেখ করেন, তার ছেলেকে পর্তুগাল পাঠানোর কথা বলে ২০২২ সালের ১৯ অক্টোবর ওয়ান ব্যাংকের একটি একাউন্টে ১ লাখ ৪০ হাজার টাকা নেওয়ার পর আর বিদেশে পাঠাতে পারেননি মাসুম। পরে আর তাদের ফোন রিসিভ করেননি।
খোঁজ নিয়ে আরও জানা যায়, পর্তুগালের কথা বলে দোহার ঘাটার বাসিন্দা দীপ্ত নামে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা ও পশ্চিম সুতারপাড়া এলাকার আরও এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা নেন প্রতারক মাসুম। এছাড়া আরও বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যান তিনি।
ভূক্তভোগীদের অভিযোগ বর্তমানে মাসুমের মোবাইল নাম্বার চালু থাকলেও কারো ফোন রিসিভ করেননা তিনি। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রতারণার বিষয়ে জানতে মনিরুল ইসলাম মাসুমের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।
Leave a Reply