1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Title :
দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক সৌদিতে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫ সিংগাইরে ৫০ ভরি রুপা চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধার, হাসপাতালে বাবার মৃত্যু মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩

সিংগাইরে ৫০ ভরি রুপা চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

মানিকগঞ্জের সিংগাইরের চারিগ্রামে ক্রেতা সেজে জুয়েলার্সের দোকান থেকে ৫০ ভরি রুপা চুরির অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া রুপার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩)। তাদের দুজনের বাবার নাম মো. শাহ আলম বলে জানা গেছে। অন্যজন হলেন চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার মো. জামালের ছেলে জারিফ (৩৫)।দোকান মালিক বাবুল হোসেন জানান, সকালে দোকান খোলার পর দুই নারী ও এক পুরুষ ক্রেতা সেজে স্বর্ণ ও রুপার অলংকার দেখতে চান। তিনি অলংকার দেখানোর সময় তার অজান্তে দোকান থেকে রুপা নিয়ে তারা দ্রুত দোকান থেকে বেরিয়ে যান। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে উপজেলার বলধারা একের মোড়ে রুপাসহ তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা রুপার পরিমাপ করা হচ্ছে। তাদের পরিচয় ও ঠিকানা যাচাইয়ের পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT