1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৪৬ Time View

বিএনপি সরকারকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক সাথী আক্তারকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত সাথী বিউটি পার্লার থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানার পুলিশ।থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার এবং দলটির নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মী নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে উত্তেজিত স্থানীয় রাজনৈতিক কর্মীরা স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের বিউটি পার্লারে গিয়ে বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT