1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
Title :
দেশের ইতিহাসে এই প্রথম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত,মীর শাহে আলম কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামে এক যুবক নিহত সিঁদুর খেলার সময় প্রাণ হারালেন নববধূ তন্নি সমমনা ইসলামী জোট গঠিত হলো ৭ দল নিয়ে মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি আহত ৬ মাদকের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ চাই, চাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ ঘুস নেওয়ার অভিযোগে আল মামুন নামে এএসআই প্রত্যাহার শ্রীনগরে জাল টাকা তৈরির সময় যুবক গ্রেপ্তার বিজয়া দশমী আজ, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান সৌদি আরবের চারটি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট আজ মহা অষ্টমী প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা

সিঁদুর খেলার সময় প্রাণ হারালেন নববধূ তন্নি

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১০৫৮ Time View
মৃত তন্নি দে

বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে অসুস্থ হয়ে তন্নি দে (২০) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে।

মৃত তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের একমাত্র মেয়ে। প্রায় চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর বাবার বাড়িতে এটিই ছিল তার জীবনের প্রথম দুর্গোৎসব।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি।সেখানে অন্যান্য নারীদের সঙ্গে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনন্দঘন আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়।পরে দ্রুত সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বিসর্জনস্থলে এক নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা সন্দেহ না থাকায়, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT