1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুটি ফ্লাইট স্থগিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন প্রত্যয়ে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত রাত পোহালেই মহালয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন কমিটি গঠন মুফতি আব্দুল মালেককে নিয়ে কটুক্তি করলো দোহারের শিবির নেতা নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৬১ Time View
সৌদি আরব

অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এ ছাড়া দেশজুড়ে চালানো এক সপ্তাহের বিশেষ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৪ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

খবর গালফ নিউজ
শনিবার (১০ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

এর মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৭১০ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত অতিক্রমের সময় আটককৃতদের ৬৬ শতাংশ ইথিওপীয়, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।এ ছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মন্ত্রণালয় আরও জানায়, যথাযথ প্রক্রিয়া সম্পন্নের পর ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, বাসস্থান বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সৌদি আরবে অবৈধ প্রবেশে সহায়তা করা, দেশের অভ্যন্তরে নথিপত্রহীন অনুপ্রবেশকারীদের পরিবহন করা, তাদের আশ্রয় দেওয়া বা অন্য কোনো ধরনের সহায়তা প্রদান করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT