ঢাকার নবাবগঞ্জের রামনাথপুর গ্রামের প্রবাসী মোঃ রুবেল হাসানের ৭ বছর বয়সী শিশু সন্তান ফাহিম বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় মারা গেছেন।
শুক্রবার বেলা ১১টার আগে রামনাথপুরে শিশুটির দাদার পুরান বাড়ি থেকে সামনের আঞ্চলিক সড়কে বের হলে বেপরোয়া গতিতে ট্রাকটি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। নিহত শিশুটি একটি মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিলো। শিশুটির বাবাও কিছুদিন আগে অসুস্থ হয়ে দেশে ফিরেছেন। বাদ মাগরিব জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply