
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে এলাকার বড়ভাই চরিত্রে অভিনয় করেছিলেন বাচ্চু (মুসাফির সৈয়দ বাচ্চু)! আগের সিজনগুলোতে তার ফাপড়বাজি দিয়ে কাবিলা, হাবু, পাশাদের সঙ্গে বাচ্চুর ক্যাচালে বিনোদিত হতো দর্শক। সিজন ৪-এ দেখা যায়, অনলাইন ই-কর্মাস ব্যবসা করে বাচ্চু আঙুল ফুলে কলাগাছ বনে যান বাচ্চু, হয়ে উঠেন ‘লগে আছি ডট কম’-এর এমডি!গ্রাহকের টাকা মেরে দেয়ায় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি! এভাবে লগে আছি ডট কমের এমডি হিসেবে ব্যাপক পরিচিতি পান বাচ্চু। চলতি সিজন ৫-এও তাকে জেল বন্দি দেখা যায়। এও দেখা যাচ্ছে, জেলে বসেই আরাম আয়েশে দিন কাটাচ্ছেন!
আগামী চ্যাপ্টারে দেখা যাবে, ‘লগে আছি ডট কম’ এর এমডি বাচ্চু জেল থেকে ছাড়া পেয়েছেন! এমনটাই আভাস পাওয়া গেল, নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমির ফেসবুকে পোস্টে!
সোমবার সন্ধ্যায় অমি পোস্ট করে লিখেছেন, ‘লগে আছি ডট কম এর মালিক বাচ্চু ভাই আবার ফিরে এলেন।’ সেই সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, আয়েশ করে চেয়ারে বসে আছেন। চারাপাশে দলবল দাঁড়িয়ে আছে। সঙ্গে বন্দুকসহ সিকিউরিটিও দেখা যায়। তিনি তার পিএস মালু দেওয়ানের সঙ্গে আলাপ করছেন!
Leave a Reply