দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে দোহার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করা হয় বলে রবিবার (২৭ সেপ্টম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দোহার থানা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জেলা পুলিশের অভিভাবক, সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, জনাব মোঃ শামীম হোসেন, সহকারী পুলিশ সুপার, (দোহার সার্কেল), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ আবু বকর, অফিসার ইনচার্জ দোহার থানা, ঢাকা এর নেতৃত্বে ইং-২৬/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ২২.০০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ নুরুন্নবী ইসলাম, এসআই (নিরস্ত্র)/ হামিদুর রহমান, এসআই (নিঃ) ফরিদ উদ্দিন সঙ্গীয় ফর্স সহ দোহার থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যগণদের গ্রেফতার করেন।
জন আসামী গ্রেফতার গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ খালেদ (৫৪), (কুসুমহাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক কোষাদক্ষ)পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন মোল্লা, মাতা-মৃত রাবেয়া আক্তার, সাং-শিলাকোঠা, থানা-দোহার, জেলা-ঢাকা।
২। মোশারফ হোসেন (৪৭), (নারিশা ইউনিয়ন এর ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক), পিতা-মোঃ মোজাফফর, মাতা-মমতাজ বেগম, সাং-চৈতাবাতর, ইউপি-নারিশা, থানা-দোহার, জেলা-ঢাকা।
৩। আরমান (২২), (দোহার থানা আওয়ামীলীগের সক্রিয় সদস্য), পিতা-মোক্তার বেপারী, মাতা-মনিরা, সাং-উত্তর জয়পাড়া সোনা মিয়ার মাঠ, থানা-দোহার, জেলা-ঢাকা।
৪। রায়হান (২৫), (নবাবগঞ্জ থানা আওয়ামীগের সক্রিয় সদস্য), পিতা-শেখ নূর মোহাম্মদ, মাতা-রেহানা বেগম, সাং-কাঠালীঘাটা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা।
৫। আজিজ খান (৪২), (দোহার পৌরসভা আওয়ালীগের সক্রিয় সদস্য), পিতা-মৃত নয়ন খান, মাতা-সালেহা বেগম, সাং-দক্ষিণ জয়পাড়া খাড়াকান্দা, থানা-দোহার, জেলা-ঢাকা।
রবিবার গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
Leave a Reply