1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ ফরিদপুরে তিন কার্টনভর্তি ছয় টুকরো লাশ উদ্ধার সবাই মিলে দেশ গড়ে তুলতে হবে: আমান উল্লাহ আমান বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা সেই এনসিপি নেত্রী কারাগারে দালালের খপ্পরে যুদ্ধে নিহত বাংলাদেশি মামুন সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩ ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা দোহারে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দোহারে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময় ৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি করলো পুলিশ ফের বাড়ল সিগারেটের দাম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত শ্রীনগরে সাবেক স্ত্রীর নতুন স্বামীকে হত্যা কালকিনিতে নিখোঁজ হওয়ার ৩ দিন পর খালে মিলল কাঠমিস্ত্রির লাশ মানিকগঞ্জের হরিরামপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু

এক মাসের ব্যবধানে মা-বাবাকে হারালো আলিফ

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৯ Time View

মাত্র এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারালো দুই বছরের শিশু আলিফ। সড়ক দুর্ঘটনায় স্বামী ইয়াছিন আহমেদের মৃত্যুর পর দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে শুক্রবার মারা গেছেন স্ত্রী তুলি বেগম (২১)। সন্ধ্যায় স্বামীর কবরের পাশেই দাফন করা হয়েছে তাকে।এর আগে গত ১২ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডের মালিহাতা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন সৌদিপ্রবাসী ইয়াছিন আহমেদ (২৭)। এ ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী তুলি।পারিবারিক সূত্র জানায়, প্রায় ১৭ মাস সৌদি আরবে থাকার পর গত ২৪ জুলাই দেশে ফেরেন ইয়াছিন। ছুটিতে এসে ১২ আগস্ট বিকেলে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মিনি কক্সবাজার এলাকায় ঘুরতে যান তিনি। ফেরার পথে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিনের মৃত্যু হয়। পরে তুলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। প্রায় এক মাস বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান তিনি।তুলি ও ইয়াছিনের সাড়ে পাঁচ বছরের দাম্পত্য জীবনে একমাত্র সন্তান আলিফ এখন বাবা-মা দুজনকেই হারাল। পরিবারের সদস্যরা জানান, বাদ এশা জানাজা শেষে কমলপুর কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হয় তুলিকে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT