1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
জুমার দিনে যে আমলের ফজিলত সবচেয়ে বেশি কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণ বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ সাভারে তিন যুবক গ্রেফতার ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস ফরিদপুরে এনসিপি নেতার কারাদণ্ড বিলাসপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার দোহারে গ্রেফতার ৪ শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে অভিযান বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর বাস ভাড়া বাড়ল শ্রীনগরে নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান

কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ Time View

ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ায় সরকার। সরকারের এই নতুন পদক্ষেপে হঠাৎ করে শ্রমিক সংকটে পড়ার যে ভয় তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। এতে স্বস্তি ফিরে এসেছে দেশটির খামার মালিক ও কৃষকদের মাঝে।অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বড় গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মাঠ থেকে ফসল তোলার কাজ শুরু হতে যাচ্ছে। প্রতি বছরই এই সময়ে কাজ করার জন্য প্রচুর বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু সম্প্রতি সরকার সার্বিক অভিবাসী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেয়। ফলে ভিসা প্রসেসিংয়ের গতি বেশ ধীর হয়ে যায় যেখানে আগে কয়েক দিনে ভিসা পাওয়া যেত, সেখানে কয়েক মাস সময় লাগছিল।

কৃষকদের এই বিপদের কথা ভেবে তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সরকার। এখন থেকে কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজন দেখিয়ে শ্রমিকদের ভিসার জন্য দ্রুত আবেদন করতে পারবে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষক সংগঠনের নেতারা। তারা জানান, নতুন এই ব্যবস্থার ফলে ফসল তোলার একদম সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিকদের সহজে পাওয়া সম্ভব হবে।

দেশটির স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি শ্রমিকের কৃষি কাজের বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতোমধ্যেই কোনো খামার মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ভিসা দেওয়ায় সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে সরকারি কড়াকড়ির মধ্যেও অস্ট্রেলিয়ার কৃষি খাতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হবে।

সূত্র: রয়টার্স।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT