ঢাকার দোহার উপজেলার পূর্ব লটাখোলা এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া হওয়ায় অভিমানে সাগর হালদার (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সাগর ঐ এলাকার নিরঞ্জন হালদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাগরের স্ত্রীর সাথে পারিবারিক কলহ নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে স্ত্রীর সাথে অভিমান করে মধ্যরাতে গলায় ওড়না পেঁিচয়ে আত্মহত্যা করেন সাগর। খবর পেয়ে শনিবার সকালে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক।
Leave a Reply