1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু শ্রীনগরে নাতিকে আছাড় দেয়ায় দাদি গ্রেফতার দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার ফুলতলা বাজারে হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ শ্রীনগরে ২ বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি শ্রীনগরে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক বান্দুরায় চেয়ারম্যান প্রার্থী রুবেল তালুকদারের উঠান বৈঠক দোহারে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জে ভাঙা মসজিদের সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন জুমার দিনে যে আমলের ফজিলত সবচেয়ে বেশি কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণ বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ সাভারে তিন যুবক গ্রেফতার ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস ফরিদপুরে এনসিপি নেতার কারাদণ্ড বিলাসপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার দোহারে গ্রেফতার ৪ শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে অভিযান

শ্রীনগরে নাতিকে আছাড় দেয়ায় দাদি গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১১ Time View

মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়াই বছরের নাতিকে মাটিতে আছাড় দেওয়ার অভিযোগে মুক্তা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুক্তা বেগম শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কাননিসার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি তোফায়েল খানের স্ত্রী।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাননিসার এলাকায় তোফায়েল খানের বাড়ির উঠানে তাঁর আড়াই বছরের নাতি নাফিন খান ওরফে রাইয়ানকে আছাড় দিয়ে ফেলে দেন মুক্তা বেগম।

ঘটনার একটি ভিডিও গত ২৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। পরে শিশুটির মা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে শঙ্কামুক্ত অবস্থায় বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে রয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীনগর থানার একটি দল অভিযান চালিয়ে দেউলভোগ এলাকা থেকে মুক্তা বেগমকে গ্রেপ্তার করে।

পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, নাতিকে প্রতিবেশীর অন্য একটি ঘরে না যাওয়ার জন্য বারবার বলার পরও কথা না শোনায় রাগ করে তিনি আছাড় মারেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT