দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হরিচন্ডী গ্রামের সুরুজ বেপারীর ছেলে মিজানুর, দোহার গ্রামের পাচু খার ছেলে ফিরোজ (২৮), দেবীনগর গ্রামের লতিফ শিকদারের ছেলে সারোয়ার শিকদার (২৮) এবং উত্তর জয়পাড়া (চৌধুরী পাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. মিরাজ হোসেন (২৫)। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।
সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক।
Leave a Reply