1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু শ্রীনগরে নাতিকে আছাড় দেয়ায় দাদি গ্রেফতার দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার ফুলতলা বাজারে হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ শ্রীনগরে ২ বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি শ্রীনগরে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক বান্দুরায় চেয়ারম্যান প্রার্থী রুবেল তালুকদারের উঠান বৈঠক দোহারে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জে ভাঙা মসজিদের সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলন জুমার দিনে যে আমলের ফজিলত সবচেয়ে বেশি কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণ বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ সাভারে তিন যুবক গ্রেফতার ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস ফরিদপুরে এনসিপি নেতার কারাদণ্ড বিলাসপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার দোহারে গ্রেফতার ৪ শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে অভিযান

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ Time View
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ

‎ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আতিয়ার সেখ জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরশকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, পরশ কেন্দ্রীয় কারাগারের কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ২১১/এ এবং বাবার নাম মো. লিয়াকত। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, পরশের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।‎

‎তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT