1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
জুমার দিনে যে আমলের ফজিলত সবচেয়ে বেশি কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণ বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ সাভারে তিন যুবক গ্রেফতার ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস ফরিদপুরে এনসিপি নেতার কারাদণ্ড বিলাসপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার দোহারে গ্রেফতার ৪ শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে অভিযান বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর বাস ভাড়া বাড়ল শ্রীনগরে নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণ

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ Time View
সিংগাইর থানা

মানিকগঞ্জের সিংগাইরে এক গৃহবধূকে গণধর্ষণের পর সারা শরীরে মরিচের গুঁড়ো ছেটানো ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামে এই ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার ওই গৃহবধূর মুখ চেপে ধরে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের পর তার চোখ-মুখ ও সারা শরীরে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা গ্রামের ওই গৃহবধূ রাতে তার শয়নকক্ষ থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। প্রকৃতি কাজ সেরে টয়লেট থেকে বের হওয়ার পর ওঁৎ পেতে থাকা পাঁচজন মুখোশধারী তার মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে পার্শ্ববর্তী মোস্তফার কৃষিজমির সেচপাম্পসংলগ্ন ড্রেনের দিকে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করা হয়। প্রায় এক ঘণ্টা পর অভিযুক্তরা কাপড় ও ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে পাশের একটি জমির আইলে ফেলে রেখে যায়। যাওয়ার সময় তার চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। পরে গৃহবধূর  চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তারা হাত-পায়ের বাঁধন খুলে পানি দিয়ে শরীর থেকে মরিচের গুঁড়া পরিষ্কার করেন। পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বয়স আনুমানিক ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT