দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের বিলাসপুরে মারুফা নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবার। নিহত মারুফা উপজেলার বিলাসপুর ইউনিয়নের আলম বাজার গ্রামের শেখ হারুনের মেয়ে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন মারুফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মর্গে রয়েছে।
Leave a Reply