1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Title :
কেরানীগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার ২ স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল নবাবগঞ্জে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক সৌদিতে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫ সিংগাইরে ৫০ ভরি রুপা চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধার, হাসপাতালে বাবার মৃত্যু মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা !

স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৩৩ Time View

দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ৬ বছরের সন্তান রেখে অন্য যুবকের সঙ্গে চলে গেছেন স্ত্রী। নিয়ে গেছেন তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার। এ খবরে পেয়ে সৌদি আরবে দুধ দিয়ে গোসল করেছেন জামালপুরের প্রবাসী স্বামী আজিজ আকন্দ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দুধ দিয়ে গোসল করেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে আজিজ আকন্দকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম স্ত্রীকে, ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে, আমি কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দিব।’

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আকন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। প্রায় নয় বছর আগে সান্ত্বনা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছরের একটি মেয়েসন্তান রয়েছে।

আজিজের অভিযোগ, গত বুধবার বিকেলে শিশুকন্যাকে রেখে অন্য এক যুবকের সঙ্গে চলে গেছেন তাঁর স্ত্রী। এ সময় তিনি তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন।

ভিডিওতে আজিজকে আরও বলতে শোনা যায়, ‘নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের একটি ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে।’

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজিজের পরিবারের লোকজন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT