ঢাকার কেরানীগঞ্জে সিংহ নদী দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোহিতপুর ইউনিয়নে এ অভিযান চলে।অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।অভিযানে শাক্তা ইউনিয়নের রামেরকান্দা এলাকায় নদীর জায়গা দখল করে গড়ে তোলা তিনটি বড় স্থাপনাসহ কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ ছাড়া তাঁতী মার্কেট, তমিজউদ্দীন প্লেসসহ কয়েকটি স্থাপনাকে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নিজ খরচে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।অভিযানে কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, শাক্তা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান নাসিমা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply