1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Title :
দোহারে গ্রেফতার ৪ শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে অভিযান বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর বাস ভাড়া বাড়ল শ্রীনগরে নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার

আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতা, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকেল পৌণে ৫টায় শহীদ মিনার থেকে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশে বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আবারও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছেবলে তাঁরা অভিযোগ করেন।
বক্তারা বলেন, জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা রাজপথে সতর্ক থাকবেন। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, বিএনপির নেতা এম হাসান লিটু, লেলিন আহমেদ, শওকত হোসেন, সেনটু মোল্লা, জামাল হোসেন, যুবদলের সাবেক উপজেলা সভাপতি মহসীন রহমান(আকবর), শাহিনুর রহমান, মোক্তার হোসেন, দুর্জয় সোহেল, মোজাহিদ খান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা সভাপতি ইসতিয়াক চৌধুরী, নারী নেত্রী শাহিনুর আলম, বিলকিস চৌধুরী, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তাঁরা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঝটিকা মিছিল ও অন্যান্য কর্মসূচির খবর এসেছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপিও দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT