1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Title :
দোহারে গ্রেফতার ৪ শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ নদী দখলমুক্ত করতে কেরানীগঞ্জে অভিযান বজ্রাঘাতে কৃষকের মৃত্যু ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর বাস ভাড়া বাড়ল শ্রীনগরে নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী গাজী নজরুলের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ দোহার আসছেন আবু ত্বহা মুহাম্মদ আদনান নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী দেশে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৫জন গ্রেফতার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ দোহারে ৭৫ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ ৯ জন গ্রেফতার দোহারে আসাফো নেতা রাশেদ খান গ্রেফতার

শিক্ষার্থীকে পাঁচ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ষষ্ঠ শ্রেণির ১৪ বছরের এক শিক্ষার্থীকে ফুসলিয়ে নিয়ে পাঁচ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের পর গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে নির্জন সড়কের পাশে ফেলে যাওয়ার অভিযোগও রয়েছে।এ ঘটনায় ভুক্তভোগীর বাবার করা মামলার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার আরো এক আসামি পলাতক রয়েছেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামের মো. জাহেদ আহমেদ (২৪), রাজনগর উপজেলার খারপাড়া গ্রামের রাজু আহমেদ (২২) এবং একই উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের জুবেল মিয়া (৩০)। পলাতক আসামি রাজনগর হাসপাতাল এলাকার কবির (৩০)।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি জাহেদ আহমেদের সঙ্গে মোবাইল ফোনে ওই শিক্ষার্থীর পরিচয় ও কথিত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ১২ সেপ্টেম্বর বিকেলে তাকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে নেওয়া হয়। পরে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে রাজনগরের বাহাদুরগঞ্জে জুবেল মিয়ার বাড়িতে নেওয়া হয়।এজাহারে অভিযোগ করা হয়েছে, সেখানে ভয়ভীতি দেখিয়ে সহযোগীদের নিয়ে রাতভর ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।পরদিন ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জাহেদের বাড়িতে আটকে রেখেও নির্যাতন চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। টানা নির্যাতনে ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১৭ সেপ্টেম্বর সকালে আসামিরা তাকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের একটি নির্জন সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিনের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আমির উদ্দিনের নেতৃত্বে এসআই মিঠু রায়, এসআই রাজিব রায় ও এএসআই হামিদুর রহমানসহ পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

পুলিশ জানায়, প্রায় ২০ ঘণ্টার সাঁড়াশি অভিযানের পর ২১ সেপ্টেম্বর ভোরে মৌলভীবাজার সদর উপজেলার কলিমাবাদ ও গিয়াসনগর এবং রাজনগরের গাঙপার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামি কবিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT