1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
দোহারে ধর্ষণ চেষ্টার মামলায় ডা. জালাল উদ্দিন গ্রেফতার স্বামীকে দেশে ফেরাতে ফাস দেয়ার নাটক কেরানীগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ২ ইয়াবাসহ ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে রিফুজ্জামান আটক সিরাজদিখানে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার শ্রীনগরে আনসারের তৎপরতায় অটো রক্ষা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ফরিদা দোহারে ৫৬ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু শ্রীনগরে নাতিকে আছাড় দেয়ায় দাদি গ্রেফতার দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার ফুলতলা বাজারে হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ শ্রীনগরে ২ বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি শ্রীনগরে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক বান্দুরায় চেয়ারম্যান প্রার্থী রুবেল তালুকদারের উঠান বৈঠক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে প্রাণ গেল ৯ বাংলাদেশির

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫৮ Time View
ভূমধ্যসাগর

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে খাবার ও পানি ছাড়া প্রায় ১১ দিন সাগরে ভেসে থাকার পর একটি নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয়জন বাংলাদেশি বলে জানিয়েছেন বেঁচে যাওয়া এক বাংলাদেশি।মিসরের মারসা মাতরুহ হাসপাতালে চিকিৎসাধীন ওই বাংলাদেশির বরাতে বিষয়টি জানিয়েছেন কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জাকির হোসেন। তবে মিসরের পুলিশ এখনো সাগরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করার মতো তথ্য পায়নি বলে জানিয়েছে দূতাবাসকে।দূতাবাস সূত্রে জানা গেছে, বেঁচে যাওয়া বাংলাদেশি নাগরিকের নাম আবদুল করিম। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের বাসিন্দা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে দূতাবাস। ত ৩ আগস্ট লিবিয়া থেকে ৪২ জন যাত্রী গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। তাদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি এবং চারজন সুদানের নাগরিক ছিলেন। ভূমধ্যসাগরে যাওয়ার পর নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় এবং জ্বালানি শেষ হয়ে যায়। পরে প্রায় ১১ দিন সাগরে ভেসে থাকার পর ১৩ আগস্ট তারা মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায়।নৌকায় খাবার ও পানি না থাকায় এবং প্রচণ্ড গরমের মধ্যে অন্তত ১১ জন মারা যান। তাদের মধ্যে নয়জন বাংলাদেশি ছিলেন। পরে মরদেহগুলো সাগরে ফেলে দিতে হয়।দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মো. জাকির হোসেন বলেন, মিশরের পুলিশ এখন পর্যন্ত ভূমধ্যসাগরে মৃত্যুর ঘটনা নিশ্চিত করার মতো কোনো তথ্য পায়নি। বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য দূতাবাস কর্তৃপক্ষ অনুমতি চেয়েছে। সেই অনুমতি পাওয়া গেলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT