1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু দোহার ঘাটা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটিকে সংবর্ধনা সেই এনসিপি নেত্রী কারাগারে দালালের খপ্পরে যুদ্ধে নিহত বাংলাদেশি মামুন সৌদি আরবে হুথিদের হামলায় আহত ৭৩ ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা দোহারে ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দোহারে সাংবাদিকদের সাথে এসি ল্যান্ডের মতবিনিময় ৩ ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি করলো পুলিশ ফের বাড়ল সিগারেটের দাম সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত শ্রীনগরে সাবেক স্ত্রীর নতুন স্বামীকে হত্যা কালকিনিতে নিখোঁজ হওয়ার ৩ দিন পর খালে মিলল কাঠমিস্ত্রির লাশ মানিকগঞ্জের হরিরামপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত নবাবগঞ্জে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু সদরপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ সাভারে স্পেশাল ব্রাঞ্চের এসআইকে পিটিয়ে হত্যা শ্রীনগরে স্ত্রী হত্যার শোক সইতে না পেরে স্বামীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৯ Time View
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তারা চারজনই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিলেন। তাদের দেশে ফেরার বিমানের টিকিটও করা ছিল।নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন তাদের পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত অপর দুজনের মধ্যে একজন মৌলভীবাজারের এবং অপরজন সুনামগঞ্জের বলে ধারণা করা হচ্ছে। কারণ সৌদিতে নিহতদের সঙ্গে এই দুই জেলার দুজন থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল করিম ও খালিদ আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। সম্প্রতি তারা দেশে ফেরার প্রস্তুতি নেন। স্বজনদের সঙ্গে দেখা করার প্রত্যাশায় লাগেজ নিয়ে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর আগেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে গাড়ির চালকসহ চারজনই নিহত হন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT