1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
দোহারে ধর্ষণ চেষ্টার মামলায় ডা. জালাল উদ্দিন গ্রেফতার স্বামীকে দেশে ফেরাতে ফাস দেয়ার নাটক কেরানীগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ২ ইয়াবাসহ ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে রিফুজ্জামান আটক সিরাজদিখানে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার শ্রীনগরে আনসারের তৎপরতায় অটো রক্ষা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ফরিদা দোহারে ৫৬ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু শ্রীনগরে নাতিকে আছাড় দেয়ায় দাদি গ্রেফতার দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার ফুলতলা বাজারে হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ শ্রীনগরে ২ বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি শ্রীনগরে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক বান্দুরায় চেয়ারম্যান প্রার্থী রুবেল তালুকদারের উঠান বৈঠক

কেরানীগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৮ Time View

ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে তাঁদের আটকের পর এ সাজা দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহআলম (৪৪)।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের নেতৃত্বে খেজুরবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইয়াবা সেবনের সময় শাকিলকে আটক করা হয়। তাঁর কাছ থেকে তিনটি ইয়াবা উদ্ধার হওয়ায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাসুদুর মাউলার কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার হওয়ায় তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া শাহআলমের কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার হওয়ায় তাঁকেও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত যে-ই হোক, তাঁদের আটক করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT