1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Title :
দোহারে ধর্ষণ চেষ্টার মামলায় ডা. জালাল উদ্দিন গ্রেফতার স্বামীকে দেশে ফেরাতে ফাস দেয়ার নাটক কেরানীগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ২ ইয়াবাসহ ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে রিফুজ্জামান আটক সিরাজদিখানে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার শ্রীনগরে আনসারের তৎপরতায় অটো রক্ষা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ফরিদা দোহারে ৫৬ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু শ্রীনগরে নাতিকে আছাড় দেয়ায় দাদি গ্রেফতার দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার ফুলতলা বাজারে হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ শ্রীনগরে ২ বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি শ্রীনগরে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক বান্দুরায় চেয়ারম্যান প্রার্থী রুবেল তালুকদারের উঠান বৈঠক

শ্রীনগরে আনসারের তৎপরতায় অটো রক্ষা

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অচেতন অবস্থায় এক অটোচালককে উদ্ধারের পাশাপাশি তার যানটি ছিনতাইয়ের হাত থেকে রক্ষা করেছেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা। চিকিৎসা শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুস্থ হয়ে ওঠা ওই চালককে তার অটোরিকশাসহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী অটোচালকের নাম মো. কালু মিয়া (৫৫)। তিনি জেলার লৌহজং উপজেলার খানবাড়ী গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ অনুযায়ী, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে কালু মিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন সেখানে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যরা। এ সময় এক ব্যক্তি তার অটোরিকশাটি নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করলে আনসার সদস্যদের হস্তক্ষেপে তা নস্যাৎ হয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে অটোরিকশাটি ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ছিনতাইকারী।

পরবর্তীতে আনসার সদস্যরা চালক কালু মিয়াকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করান এবং তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর আজ মঙ্গলবার কালু মিয়াকে তার অটোরিকশাসহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপ নিয়ে চালকের জীবন রক্ষার পাশাপাশি যানটি উদ্ধার করায় আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT