সৌদি আবর প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দোহার প্রবাসী নজরুল ইসলাম মৃধা (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে| শুক্রবার রাত ১২ টার দিকে স্টোক করে তার মৃত্যু হয় বলে জানা গেছে| নিহত নজরুল মৃধা দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে কুতুবপুর গ্রামের আলী আহমাদ মৃধার ছেলে|
জানা যায়, জীবিকার তাগিয়ে কুতুবপুরের নজরুল মৃধা প্রায় ২০ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান| শুক্রবার রাত ১২ টার দিকে তার স্টোক স্থানীয়রা তাকে তাবুকের ওমলুজ জেনারেল হাসপাতাললে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন| বর্তমানে তার মরদেহ ওমলুজ জেনারেল হাসপাতালের হীমঘরে রয়েছে| তার লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রীয়া চলমান রয়েছে বলে জানান তার পরিবার|
Leave a Reply