1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
দোহারে ধর্ষণ চেষ্টার মামলায় ডা. জালাল উদ্দিন গ্রেফতার স্বামীকে দেশে ফেরাতে ফাস দেয়ার নাটক কেরানীগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ২ ইয়াবাসহ ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে রিফুজ্জামান আটক সিরাজদিখানে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার শ্রীনগরে আনসারের তৎপরতায় অটো রক্ষা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ফরিদা দোহারে ৫৬ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু শ্রীনগরে নাতিকে আছাড় দেয়ায় দাদি গ্রেফতার দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার ফুলতলা বাজারে হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ শ্রীনগরে ২ বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি শ্রীনগরে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক বান্দুরায় চেয়ারম্যান প্রার্থী রুবেল তালুকদারের উঠান বৈঠক

ইয়াবাসহ ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩২ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০০ পিস ইয়াবাসহ মানিক ওরফে নয়ন ‘মেন্টাল মানিক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদক কারবারির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মানিককে বেশ কিছুদিন ধরে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক ফতুল্লা এলাকার চিহ্নিত সন্ত্রাসী।এর আগে জমি দখলকে কেন্দ্র করে একটি ঘটনায় প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা যায় তাকে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) খালেদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে তিনটি মামলা পেয়েছি।এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ইয়াবা মামলা এবং আরেকটি মারামারি সংক্রান্ত মামলা। তাকে ৫০০ পিসের বেশি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় তাকে আদালতে পাঠানো হবে। বাকি মামলাগুলোতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখাবেন।ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুব আলম বলেন, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT