1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Title :
দোহারে ধর্ষণ চেষ্টার মামলায় ডা. জালাল উদ্দিন গ্রেফতার স্বামীকে দেশে ফেরাতে ফাস দেয়ার নাটক কেরানীগঞ্জে তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ২ ইয়াবাসহ ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে রিফুজ্জামান আটক সিরাজদিখানে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার শ্রীনগরে আনসারের তৎপরতায় অটো রক্ষা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে হাজির ঢাকা জেলার ডিসি ফরিদা দোহারে ৫৬ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু শ্রীনগরে নাতিকে আছাড় দেয়ায় দাদি গ্রেফতার দোহারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার ফুলতলা বাজারে হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ শ্রীনগরে ২ বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি শ্রীনগরে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক বান্দুরায় চেয়ারম্যান প্রার্থী রুবেল তালুকদারের উঠান বৈঠক

সিরাজদিখানে ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা গ্রেফতার

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ Time View

ন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণের মামলায় মো. সাঈদ আলী নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাঈদ আলী সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাবার নাম মোহাম্মদ আলী।

পুলিশ জানায়, সাভারের আশুলিয়ায় কর্মরত থাকাকালে এক নারীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাঈদ আলীর বিরুদ্ধে মামলা করা হয়। গত ১৫ আগস্ট আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান সোহাগ বলেন, ‘ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়ের করা মামলায় সাঈদ আলীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে আশুলিয়া থানায় নেওয়া হচ্ছে।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‌‘আশুলিয়া থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার আসামি সাঈদ আলী। মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের টিম এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ নিয়মিত কাজের অংশ হিসেবে অফিসে ছিলেন তিনি। আশুলিয়া থানা পুলিশ ও মামলার বাদী উপজেলা কৃষি কার্যালয়ে এসেছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে তাকে প্রথমে সিরাজদিখান থানায় নেওয়া হয়। সেখান থেকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। সাঈদ আলী প্রায় দুই মাস আগে বদলি হয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কার্যালয়ে যোগ দেন। গ্রেফতারের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি সভায় থাকার কথা জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT