1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
সোনার দাম বাড়ল হাজার টাকা সৌদি আরবের জাজান শহরে তেল শোধনাগারে হামলা বাড়ির পেছনে মিলল ৩ বছরের শিশুর মরদেহ বৃহস্পতিবার রাতের বিশেষ দোয়া ও আমল মিশরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার দোহারে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে স্বামীকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মানিকগঞ্জে বিয়ের চাপ দেয়ায় প্রেমিকাকে হত্যা ফরিদপুরে যুবককে ৭ বছরের কারাদণ্ড টঙ্গীতে ইয়াবা সহ সুমাইয়া গ্রেপ্তার সিরাজদিখানে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫ লাখ কর্মী নেবে ইতালি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমালো ২০ ককটেলসহ কেরানীগঞ্জে ২ যুবক গ্রেপ্তার বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা

সৌদি আরবের জাজান শহরে তেল শোধনাগারে হামলা

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View
সৌদি আরব

সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে আকাশপথে ছোড়া ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে এক বিদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

লোহিত সাগরের উপকূলে অবস্থিত শোধনাগারটিতে হামলার পর আগুন ধরে যায়। এতে সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখতে হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। তবে এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি শোধনাগারটিতে হামলা চালিয়েছে। এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, নিহত কর্মী নেপালের নাগরিক। আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার পর জরুরি উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে।ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই শোধনাগারটির দৈনিক ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT