1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
দোহারে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে স্বামীকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মানিকগঞ্জে বিয়ের চাপ দেয়ায় প্রেমিকাকে হত্যা ফরিদপুরে যুবককে ৭ বছরের কারাদণ্ড টঙ্গীতে ইয়াবা সহ সুমাইয়া গ্রেপ্তার সিরাজদিখানে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫ লাখ কর্মী নেবে ইতালি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমালো ২০ ককটেলসহ কেরানীগঞ্জে ২ যুবক গ্রেপ্তার বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের

সিরাজদিখানে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫২ Time View

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ‘সিরাজদিখান পরিবহনের’ একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে সিরাজদিখান বাজারের যমুনা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

পুলিশ জানায়, আলমগীর হোসেন মোটরসাইকেল চালিয়ে সিরাজদিখান বাজারে প্রবেশ করছিলেন। এ সময় ঢাকা থেকে সিরাজদিখানগামী মেট্রো-ব-১৫-৭১১৩ নম্বরের সিরাজদিখান পরিবহনের একটি বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT