1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিবাহ পণ্ড নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্পাদক ইমরান সুজন দোহারে গ্রেফতার ৭ জুমার দিনে মুমিনের বিশেষ ৪টি আমল শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু দোহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৭ ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো গ্রিস মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের মৃত্যুদণ্ড দোহারে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৯ নামের মিলে এক বছর কারাগারে থাকা দোহারের আলমাস মুক্তি পেয়েছেন স্যরি ধুয়ে পানি খা’,পরীমনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সফলতা লাভে মুমিনের যে ৮ গুণ থাকা জরুরি রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট টেস্ট ড্র স্বাস্থ্য কমপ্লেক্সের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View
শুভেন্দু

পশ্চিমবঙ্গে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে চিরতরে নিষ্ক্রিয় করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জামাই আদরে রাখার অভিযোগ তুলেছেন তিনি।

তার দাবি, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষদের বহিরাগত তকমা দেওয়া হলেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আগের সরকারের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা পেয়েছেন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাওড়ার কাজীপাড়ায় ছটপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের মানুষের সংস্পর্শ থেকে নাস্তিক কমিউনিস্ট ও জামাতপন্থি তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখতে তিনি কাজ করবেন। এই দলগুলো যাতে আর কখনো রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে তিনি উদ্যোগী হবেন বলেও জানান।বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের সমালোচনা করে শুভেন্দু বলেন, কমিউনিস্টরা বই বিক্রিতে দক্ষ হলেও ধর্মীয় পরিচয় ও হিন্দু সংস্কৃতির প্রসঙ্গ এলেই পিছিয়ে যান। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রামনবমীর মিছিলসহ বিভিন্ন হিন্দুধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হতো। বর্তমানে এ ধরনের পরিস্থিতি আর নেই বলেও দাবি করেন তিনি।

সংখ্যালঘুদের সমর্থন প্রসঙ্গে শুভেন্দু নন্দীগ্রামের উপনির্বাচন এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির জয়ের উদাহরণ দেন। তার দাবি, মুসলিম অধ্যুষিত এলাকাতেও বিজেপির প্রতি মানুষের সমর্থন রয়েছে।

এদিকে বাঁকুড়ার রায়পুরে আরেকটি অনুষ্ঠানে জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে বড় অঙ্কের বরাদ্দের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত অর্থবছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি ব্যয় হয়েছে। চলতি অর্থবছরের বাকি আট মাসে জঙ্গলমহলের উন্নয়নে এই পর্ষদের মাধ্যমে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে। এ ছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে বলে জানান তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে এসব বোর্ড গঠনের কাজ শেষ করার কথাও বলেন শুভেন্দু।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT