ঢাকার নবাবগঞ্জের টিকরপুর এলাকায় এম্বুল্যান্সসহ বেশ কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাতে উপজেলার টিকরপুর এন মল্লিক পাম্পের পর ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল দেশিয় অস্ত্রের মুখে এম্বুলেন্স ও কয়েকটি গাড়ির যাত্রীকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্নালংকার লুট করে নিয়েছে বলে জানা গেছে।
দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা মোস্তাক হোসেন তার অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন এম্বুল্যান্স করে এ সময় ডাকাত দল তাদের গতিরোধ করে নগদ অর্থ মোবাইল ফোন, স্ত্রীর কানে থাকা স্বর্নের দুল ও এম্বুল্যান্স এর চাবি ও নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, এ ঘটনা নবাবগঞ্জ থানায় একটি মামলা পক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply