1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
দোহারে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে স্বামীকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মানিকগঞ্জে বিয়ের চাপ দেয়ায় প্রেমিকাকে হত্যা ফরিদপুরে যুবককে ৭ বছরের কারাদণ্ড টঙ্গীতে ইয়াবা সহ সুমাইয়া গ্রেপ্তার সিরাজদিখানে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫ লাখ কর্মী নেবে ইতালি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমালো ২০ ককটেলসহ কেরানীগঞ্জে ২ যুবক গ্রেপ্তার বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের

মাদারীপুরে স্বামীকে পিটিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫২ Time View

মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনার পর তারা মিয়া শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী খোদেজা বেগমকে আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। নিহত তারা মিয়া শেখ উত্তর নাগরদী গ্রামের মৃত আয়নাল শেখের ছেলে। তার স্ত্রী খোদেজা বেগমের বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তারা মিয়া ও তার স্ত্রী খোদেজা বেগমের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়। এ সময় তারা মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রী দুজনের শরীরেই আঘাতের চিহ্ন দেখা গেছে। তারা মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে বলা সম্ভব নয়। এ ঘটনায় তার স্ত্রীকে আটক করা হয়েছে। পুলিশ তারা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT