কেরানীগঞ্জ মডেল থানার আটি নয়া বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি রানিং সিএনজি চালিত অটোরিকশা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. আকাশ হোসেন (২১), মো. নাজিম আহমেদ (১৯)। তাদের কাছে থাকা একটি বাজারের ব্যাগে বালুর সঙ্গে রাখা ২০টি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস বলেন, ‘গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে আমরা জানতে পারি কিছু দুষ্কৃতকারী এলাকার মধ্যে নাশকতা সৃষ্টি করার জন্য কালিন্দী এলাকা থেকে বোমা নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় তাৎক্ষণিক আটি নয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করি।সেখানে বেলা সাড়ে ১১টার দিকে একটি রানিং সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করি।’তিনি আরো বলেন, ‘এর পর অটোরিকশায় থাকা দুই যুবককে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি প্লাস্টিকে বাজারের ব্যাগে বালু ভর্তি দেখতে পাই। পরে বালুর ভিতর থেকে ২০টি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়। বোমা ও আটক ২ যুবককে থানায় নিয়ে আসা হয়েছে।বোম ডিসপোজাল ইউনিটকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে বোমাগুলো পরীক্ষা করে ধ্বংস করা হবে।’
Leave a Reply