1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ পরীমনির বিরুদ্ধে ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল,ইমাম গ্রেপ্তার কাল থেকে শুরু সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ চলাচল আরো বাড়ল সোনার দাম দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ বিলাসপুরের হাজারবিঘায় হামলায় আহত দুই কেরানীগঞ্জে অবৈধ শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৮ দিন পরেও সন্ধান মেলেনি স্কুলছাত্রী সামিয়ার পেছাল হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ৫ বছরেই স্থায়ী বসবাসের সুযোগ যুক্তরাজ্যে প্রেমের সন্ধানে এবার পাড়ি দিতে পারেন ফিনল্যান্ডে

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২২১ Time View
লামিয়া বৃষ্টি

শরীয়তপুরের ডামুড্যায় মাদক সেবন ও বিক্রি ছেড়ে দিতে বলায় লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউল ছৈয়ালকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে লামিয়া বৃষ্টির সঙ্গে রবিউল ছৈয়ালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও পারিবারিক কলহ লেগে থাকত।

সর্বশেষ এক সপ্তাহ আগে রবিউলকে মাদক সেবন ও বিক্রি ছেড়ে দেয়ার জন্য চাপ দেন লামিয়া। মাদক ছাড়তে রাজি না হলে তাকে তালাক দেয়ার কথা জানিয়ে বাবার বাড়িতে চলে যান তিনি। এরপর সোমবার পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে লামিয়াকে স্বামীর বাড়িতে ডেকে নেয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে তাদের দাম্পত্য কলহ মীমাংসার চেষ্টা করা হয়। একপর্যায়ে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা হয়েছে বলে উপস্থিত লোকজন সেখান থেকে চলে যান।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, লোকজন চলে যাওয়ার পর স্বামী রবিউল ও লামিয়ার মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রবিউল তাকে বাড়ির পাশের একটি ডোবার কাছে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে ডোবায় ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।পরে লামিয়ার ছোট ভাই ওবায়দুল মাদবর তাকে খুঁজতে গিয়ে পাশের ডোবায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) সামছুল আরেফীন বলেন, দাম্পত্য কলহের জেরে রবিউল ছৈয়াল তার স্ত্রী লামিয়া বৃষ্টিকে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT