1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Title :
৫ লাখ কর্মী নেবে ইতালি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমালো ২০ ককটেলসহ কেরানীগঞ্জে ২ যুবক গ্রেপ্তার বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের কনস্টেবল আনোয়ার হত্যা, ১০ জনকে আসামি করে মামলা শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী আটক ফ্যামিলি কার্ড শুমারি শুরু মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা গ্রেপ্তার আরও কমতে পারে স্বর্ণের দাম ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ

৫ লাখ কর্মী নেবে ইতালি

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View
ইতালি

ইউরোপের দেশ ইতালিতে কাজের সুযোগ বাড়ছে বিদেশি কর্মীদের জন্য। আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও।

ইতালির সরকারের ঘোষিত ‘দেক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই নিয়োগ দেওয়া হবে। দেশটির শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলা এবং বৈধ পথে বিদেশি শ্রমিক আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়া হবে। অর্থাৎ তিন বছরে মোট কর্মী নিয়োগের সংখ্যা দাঁড়াবে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০।নিয়োগের ক্ষেত্রে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব খাতে মৌসুমি কর্মীর পাশাপাশি নির্মাণ, উৎপাদন, পরিবহন, সেবা ও অন্যান্য খাতেও বিদেশিদের কাজের সুযোগ থাকবে। তিন বছরের জন্য নির্ধারিত কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী নেওয়া হবে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে। বাকি ২ লাখ ৩০ হাজার ৫৫০ জনের জন্য রয়েছে অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের সুযোগ।

বাংলাদেশিদের জন্য কী সুযোগ

ইতালির এই কর্মী নিয়োগ কর্মসূচিতে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির সরকারের নির্ধারিত তালিকায় বাংলাদেশি নাগরিকেরা অমৌসুমি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশিদের জন্য আলাদা করে পাঁচ লাখ বা নির্দিষ্ট কোনো বড় সংখ্যার কোটা বরাদ্দ করা হয়নি। বরং বিভিন্ন দেশের জন্য নির্ধারিত সংরক্ষিত কোটার মধ্যে বাংলাদেশও রয়েছে।

এদিকে গত ৩ নভেম্বর ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত এক সেমিনারে বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেখানে জানানো হয়, ইতালিতে বর্তমানে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন। তাঁদের মধ্যে প্রায় ৮০ হাজারের কাজের অনুমতি রয়েছে।

কীভাবে আবেদন করতে হবে

ইতালির ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে প্রথমে দেশটির কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হবে। এরপর নিয়োগকর্তা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কর্মীর জন্য ‘নুল্লা ওস্তা’ বা কাজের অনুমতির আবেদন করবেন।

অনুমোদন পাওয়ার পর কর্মীকে বাংলাদেশে অবস্থিত ইতালি দূতাবাসের মাধ্যমে ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে। তবে নুল্লা ওস্তা পেলেই ভিসা নিশ্চিত হয় না। ভিসা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় দূতাবাস।

২০২৭ সালের জন্য আবেদনপ্রক্রিয়ায়ও নির্দিষ্ট সময়সূচি রয়েছে। ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনের তথ্য আগাম পূরণ করতে পারবেন। এরপর খাতভেদে ২০২৭ সালের ১২ জানুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন শুরু হবে।

দক্ষতা ও ভাষাজ্ঞান বাড়তি সুবিধা

ইতালিতে কাজের সুযোগ পেতে শুধু চাকরির প্রস্তাব থাকলেই হবে না; সংশ্লিষ্ট কাজের দক্ষতা এবং দেশটির ভাষা সম্পর্কে ধারণাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃষি, নির্মাণ, পর্যটন, উৎপাদন ও সেবামূলক কাজে অভিজ্ঞতা থাকলে কর্মীদের জন্য সুযোগ তৈরি হতে পারে।

এ ছাড়া ইতালির নতুন একটি ব্যবস্থার আওতায় দেশটির শ্রম মন্ত্রণালয় অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা দক্ষ কর্মীরা নির্দিষ্ট শর্তে বার্ষিক কোটার বাইরেও কাজের জন্য যাওয়ার সুযোগ পেতে পারেন। এ প্রশিক্ষণে ইতালীয় ভাষা, দেশটির নাগরিক জীবন সম্পর্কে ধারণা এবং পেশাগত দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT