1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের কনস্টেবল আনোয়ার হত্যা, ১০ জনকে আসামি করে মামলা শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী আটক ফ্যামিলি কার্ড শুমারি শুরু মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা গ্রেপ্তার আরও কমতে পারে স্বর্ণের দাম ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে ৫১ বস্তা টাকা সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক বৃষ্টি নিয়ে সুখবর নেই বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে কারাগারগুলোতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা

শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View
শ্রীনগর থানা

মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্যারেজের ভেতরে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে রেখে দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি এবং ১৯টি চার্জার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে গ্যারেজ পরিচালনাকারী অহিদুল্লাহকে (৫৪) মৃত ঘোষণা করেন চিকিৎসক। সোমবার (২৩ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত অহিদুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার তোলাতলি গ্রামের মৃত ওহাব আলী প্রধানের ছেলে। তিনি প্রায় তিন মাস ধরে পাটাভোগ ইউনিয়নের ওই গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল গ্যারেজের পেছনের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা গ্যারেজ পরিচালক অহিদুল্লাহ ও তার স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর গ্যারেজে থাকা দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার একটি পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর অহিদুল্লাহর স্ত্রী হোসনা খাতুন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের বাঁধন খুলে উদ্ধার করেন। পরে অহিদুল্লাহকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT