1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
৫ লাখ কর্মী নেবে ইতালি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমালো ২০ ককটেলসহ কেরানীগঞ্জে ২ যুবক গ্রেপ্তার বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের কনস্টেবল আনোয়ার হত্যা, ১০ জনকে আসামি করে মামলা শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী আটক ফ্যামিলি কার্ড শুমারি শুরু মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা গ্রেপ্তার আরও কমতে পারে স্বর্ণের দাম ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ

হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা।কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে হোটেল থেকে ডেকে নিয়ে যান তারা।এর পর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহত জয়নালের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য উঠে আসে।তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসা‌মি‌দের উপ‌স্থি‌তি‌তে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT