শনিবার (২১ নভেম্বর) সকালে এসআরবি-১৩-এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরে অভিযান চালানো হয়। এ সময় শহরের চাঁদনগর এলাকার ভাসানী রোডে অবস্থিত ‘হাসিনা মঞ্জিল’ ভবনের পঞ্চম তলা থেকে মেঘলাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে কয়েক শ মানুষ জড়ো হন।সেখানে মামলার বাদী মুন্নি সরকার, তার ছেলে আবির নবী দোয়াদসহ প্রায় ৪০০ আন্দোলনকারী উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এজাহারভুক্ত আসামিসহ ৬০ থেকে ৭০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের হুমকি দেয়। একপর্যায়ে তারা হামলা চালালে মুন্নি সরকার ও তার ছেলে আহত হন।
এজাহারের বিবরণ অনুযায়ী, ঘটনার প্রায় এক ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা বাদীর বাড়িতে হামলা চালান।এ সময় বাড়িতে ভাঙচুরের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় পার্বতীপুর থানায় মামলা করেন মুন্নি সরকার।
এসআরবি জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মেঘলাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
Leave a Reply