1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের কনস্টেবল আনোয়ার হত্যা, ১০ জনকে আসামি করে মামলা শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী আটক ফ্যামিলি কার্ড শুমারি শুরু মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা গ্রেপ্তার আরও কমতে পারে স্বর্ণের দাম ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে ৫১ বস্তা টাকা সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক বৃষ্টি নিয়ে সুখবর নেই বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে কারাগারগুলোতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা

কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

কাজী সোহেল, নবাবগঞ্জ ঢাকাঃ ওরা আমার কলিজায় আগুন ধরাই দিয়া আমার বাজানডারে মাইরা ফালাইছেরে। আমার স্বামী অনেক আগে মইরা গেছেগা, আমি আমার ৫ সন্তানরে কোলে পিঠে কইরা মানুষ করছি ওরা আমার কলিজায় আগুন ধরাই দিয়া আমার বাজানডারে মাইরা ফালাইছেরে ওরে আল্লাহ রে। এমনভাবে শোকের মাতম করে সন্তানের নাম ধরে ডেকে কান্নায় মুর্ছা যাচ্ছেন নিহত আনোয়ারের মা হাবিবা।জানা যায় রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হন। নিহত আনোয়ার ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের মৃত যতন মোল্লার সন্তান। তিনি গত ৯ বছর ধরে পুলিশের চাকরি করছেন।সোমবার (২৩ নভেম্বর) বিকালে সরজমিনে নিহতের বাড়িতে গেলে দেখা যায়, ৬ বছরের সন্তান আনিকা বলছেন মা বাবা কখন আসবে? অন্যদিকে মা আনিসা সন্তানদের নিয়ে কান্নায় ভেঙ্গে পরছেন। কারণ তারা এখনো বুঝেনি তাদের বাবা আর বেঁচে নেই। এ ঘটনায় বোন সেলিনা আক্তার বলেন, আমার ভাই গতকাল রোববার আমার সঙ্গে কথা বলে জানায় যে, মঙ্গলবার সে বাড়িতে আসবে। কারণ তার ছোট ছেলে আব্রাহামের জন্মদিন। কিন্তু কাল (মঙ্গলবার) নয় আজই (সোমবার) বাড়িতে আসবে কিন্তু লাশ হয়ে! তিনি দাবি করেন আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চাই। আমাদের এএসআই আবদুস সাত্তারকে সন্দেহ হচ্ছে, তিনিই আমার ভাইকে হত্যা করিয়েছে।

নিহতের স্ত্রী আনিকা বলেন, আমার ৮ বছরের সুখের সংসার, আমার ছোট ছোট দুইটা সন্তান; ওদের কে দেখবে? আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি আরও বলেন, আমার স্বামীর রাতে ডিউটি ছিলো না তাহলে এএসআই সাত্তার কেন আমার স্বামীকে নিয়ে গেল। আর কেনই বা সে আমার স্বামীকে ফেলে রেখে চলে এলো। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার বিচার চাই।

জানা যায়, ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় হামলাকারীদের ধাওয়া খেয়ে তার সঙ্গে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌঁড়ে প্রাণে বাঁচলেও কনস্টেবল আনোয়ারকে ধরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।নিহত আনোয়ার নারায়ণগঞ্জ সদর মডেল থানার অধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT