1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
আগামী ৪৮ ঘণ্টায় ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউটে পাগড়ি প্রদান ও সবক অনুষ্ঠিত টানা ৬ বার কমল স্বর্ণের দাম দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার আয়াসের জামিন নামঞ্জুর গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়াজ শুনতে নানাবাড়ি গিয়ে শিশুর মৃত্যু দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার

আগামী ৪৮ ঘণ্টায় ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৮৬ Time View
বৃষ্টি
বৃষ্টি

আজ বৃহস্পতিবার সকালে পর্যবেক্ষণে দেখা যায়, আকভান ঘণ্টায় ১২ কিলোমিটার অতিক্রম করছে। তবে গতকাল মূল ঝড়টির গতি ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।আবহাওয়াবিদদের মতে, কোনো ঝড় সাগরে দীর্ঘ সময় থাকলে ব্যান্ড ক্লাউড (ঘূর্ণিঝড় বা বড় ঝড়ের বাইরের অংশে এমন মেঘের সারি, যা দেখে ঝড়ের অগ্রভাগ বোঝা যায়) ছড়িয়ে পড়ে। আকভানের ক্ষেত্রেও তেমন হয়েছে।

‘দক্ষিণাঞ্চল থেকে পেরিফেরাল ক্লাউড (প্রান্তীয় মেঘ) দেশের মধ্যাঞ্চল পর্যন্ত ভেসে এসেছে,’ দ্য ডেইলি স্টারকে বলেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

এদিন সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫, মোংলা থেকে ১ হাজার ১০ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আফরোজা বলেন, ‘ঝড়টি দীর্ঘ সময় সাগরে থাকায় এর শক্তি বাড়ছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এই মেঘগুলো আমাদের দিকে ভেসে আসছে।’

‘ফলে বৃষ্টির পাশাপাশি উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে,’ যোগ করেন তিনি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল ১০টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বৃষ্টি বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর।প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।এ কারণে আজও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT