1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি দোহারে চুরির অভিযোগে যুবক আটক দোহারের মাহমুদপুরে গাঁজাগাছ উদ্ধার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১২২ Time View

নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে বরগুনা সদর থানায় অভিযোগ করেছেন নানাশ্বশুর। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন নানাশ্বশুর।অভিযুক্ত নাতিন জামাইয়ের নাম মো. রব্বানী গাজী। সম্পর্কে তিনি অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতিন জামাই।অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তার বাসা সংলগ্ন এলাকায় বসবাস করেন অভিযুক্ত নাতি জামাই মো. রব্বানী গাজী।অভিযোগে মাওলানা সোহরাব হোসেন উল্লেখ করেন, বেপরোয়া ও ইসলামবিরোধী জীবনযাপন করেন অভিযুক্ত রব্বানী গাজী। গত ১২ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাকে নামাজ পড়ার কথা বললে, তিনি কোনো তোয়াক্কা না করে রেগে যান। এ সময় তিনি বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে চুরমার করেন। বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে চরম কষ্ট পাওয়া ওই ব্যক্তির ওপর এমন ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি তাকে যেকোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তিনি পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় হাজির হয়ে একটি অভিযোগ দাখিল করেছেন, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

সূত্রঃ কালের কন্ঠ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT