ঢাকার দোহারে গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সবক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচারিঘাট এলাকায় অবস্থিত গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ পাগড়ি প্রদান ও সবক অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু, দোহার উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ, মাওলানা মুফতি মিজানুর রহমান, গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক মো. আরাফাত হোসেন সহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তাহের উদ্দিন ও সঞ্চালনা করেন ইকরাশি নবীন সংঘের সাধারণ সম্পাদক মিরাজ হুসাইন।
Leave a Reply