ধর্মীয় ওয়াজ শুনতে মা’র সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসা হাবীব মিয়া (৯) নামের এক শিশু ট্রলিচাপায় নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের শেরপুর শহরের নবীনগর এলাকায় ফারকীয়া দারুচ্ছালাম মাদরাসার সামনে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা এ ঘটনা ঘটে।শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সদর উপজেলার সাপমারী এলাকার মিলন মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে শহরের নবীনগর ফারুকয়িা দারচ্ছালাম মাদরাসার মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সভায় ওয়াজ শোনার জন্য মা’র সাথে মাদরাসার সামনের তাজ ফিলিং স্টেশনের পাশে নানাবাড়ি বেড়াতে আসে শিশু হাবীব।বুধবার ওয়াজের পেন্ডেল দেখার জন্য মাদরাসার কাছে গেলে শহর থেকে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলির ডংলা আকস্মিকভাবে ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। সেসময় রাস্তার পাশে দূরে দাঁড়ানো শিশু হাবিবকে ট্রলিটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রকিয়াধীন রয়েছে।
Leave a Reply