1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি দোহারে চুরির অভিযোগে যুবক আটক দোহারের মাহমুদপুরে গাঁজাগাছ উদ্ধার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View
শিবচর থানা

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়েত (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অপরদিকে সন্নাসীরচর এলাকায় গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত জুনায়েতের বাবার নাম ওবায়দুল খালাসী। তাঁদের পরিবার শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে। আর হুমায়রা সন্নাসীরচর আজগর হাওলাদারকান্দি গ্রামের আলম মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোমবার দুপুরে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায় জুনায়েত। সে সঙ্গে করে একটি লাইফ জ্যাকেট নিয়ে গেলেও সেটি না পরেই পানিতে নামে। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুরের সিঁড়িঘাটে তার লাইফ জ্যাকেটটি পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে জুনায়েতের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সোমবার বিকেলে একই উপজেলার সন্নাসীচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামে বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে হুমায়রা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল-মমিন বলেন, পানিতে ডুবে যাওয়া শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT