1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
টানা ৬ বার কমল স্বর্ণের দাম দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার আয়াসের জামিন নামঞ্জুর গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়াজ শুনতে নানাবাড়ি গিয়ে শিশুর মৃত্যু দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি

টানা ৬ বার কমল স্বর্ণের দাম

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View
স্বর্ণ

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে দুই হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ১৮০ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৩ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT